দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের ঐতিহাসিক বড় মাঠ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন ও রেললাইন অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মাঠ রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বড় মাঠটি অবরুদ্ধ করে রাখা হয়েছে। মাঠটি দ্রুত সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে মাঠ অবমুক্ত করা না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
মাঠ রক্ষা কমিটির কার্যকরী সভাপতি গোলাম নবী দুলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল, অধ্যাপক আব্দুল জলিল, রেজাউর রহমান রিজু ও অ্যাডভোকেট মেহেরুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব রেহাতুল ইসলাম খোকা।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা পৌর এলাকার রেললাইন অবরোধ করেন।
এমএস/